• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

লেবাননে কতদূর যাবে ইসরাইল? ট্রাম্পের সীমা পরীক্ষা করছেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
  ১৯ জুন ২০২৬, ১৯:৩৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

লেবাননে নতুন করে সামরিক অভিযান জোরদারের জন্য দেশীয় কট্টরপন্থী রাজনীতিকদের চাপের মুখে রয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে একদিকে যুদ্ধ আরও বিস্তৃত করার দাবি, অন্যদিকে যুদ্ধ দ্রুত বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান— এই দুইয়ের মধ্যে ভারসাম্য খুঁজে বের করতে হচ্ছে তাকে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শুক্রবার রাতে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর হামলায় চার ইসরাইলি সেনা নিহত হওয়ার পর ইসরাইলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এর জেরে নেতানিয়াহুর ওপর সামরিক প্রতিক্রিয়া আরও জোরদার করার চাপ বেড়েছে।

গত সপ্তাহে হিজবুল্লাহর ছোড়া রকেট উত্তর ইসরাইলে আঘাত হানার পর নেতানিয়াহু বৈরুতে হামলার নির্দেশ দিয়েছিলেন। তবে পরবর্তীতে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালালে ইসরাইলের পাল্টা প্রতিক্রিয়ার মাত্রা সীমিত রাখতে বাধ্য করেন ট্রাম্প।

হিজবুল্লাহর হামলাকে ট্রাম্প ‘খুবই ছোট এবং তেমন গুরুত্বহীন’ বলে মন্তব্য করেছিলেন, যা কোনো মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে প্রায় অকল্পনীয় বলে মনে করছেন বিশ্লেষকেরা।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, শুক্রবার তারা হিজবুল্লাহর ৮০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এবং ‘ডজনখানেক হিজবুল্লাহ যোদ্ধাকে’ হত্যা করেছে। অন্যদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরাইলি হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছেন।

তবে এবারও বৈরুতে হামলা চালায়নি ইসরাইল। বিশ্লেষকদের মতে, এমন পদক্ষেপ নিলে ইরানের সঙ্গে সরাসরি সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারত এবং ইরানের সঙ্গে সদ্য হওয়া সমঝোতা প্রক্রিয়া এগিয়ে নিতে চাওয়া ট্রাম্পের অসন্তোষের মুখে পড়তে হতো।

এদিকে যুক্তরাষ্ট্র আগামী সপ্তাহে ইসরাইল-লেবানন নতুন দফার আলোচনা আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। একই সময়ে তেহরানও চাপ বাড়িয়েছে। ইরান স্পষ্ট জানিয়েছে, লেবাননে হামলা বন্ধ না হলে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে পরবর্তী আলোচনা চালিয়ে যাবে না।

পরিস্থিতি বিশ্লেষকদের মতে, লেবাননে হামলা বন্ধে কার্যকর চাপ প্রয়োগ করতে পারেন একমাত্র ট্রাম্প। কারণ সাম্প্রতিক সময়ে নেতানিয়াহু কী করতে পারবেন আর কী পারবেন না— সেই সীমারেখা কয়েকবারই নির্ধারণ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

শুক্রবার নেতানিয়াহু বলেছেন, ‘আমাদের সেনাদের কিংবা আমাদের ভূখণ্ডের ওপর কোনো হামলা ইসরাইল মেনে নেবে না। এ ধরনের হামলার জন্য হিজবুল্লাহকে খুব বড় মূল্য দিতে হবে।’

একইসঙ্গে তিনি জানান, উত্তর ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করতে যতদিন প্রয়োজন, ততদিন দক্ষিণ লেবাননের নিরাপত্তা অঞ্চলে ইসরাইলি সেনারা অবস্থান করবে।

আরও পড়ুন

৪ সেনা নিহতের পর হিজবুল্লাহকে ‘শক্ত জবাব’ দেওয়ার নির্দেশ নেতানিয়াহুর

হরমুজ প্রণালিতে একদিনে পার হলো ২৫টি বাণিজ্যিক জাহাজ

লেবাননে যুদ্ধ বন্ধের নিশ্চয়তা ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফিরবে না ইরান

তবে পর্যবেক্ষকদের মতে, আপাতত ইসরাইল আরও বড় কোনো সামরিক পদক্ষেপে যাচ্ছে না। কারণ এই সংকটে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে ট্রাম্পের হাতেই, আর সে বিষয়টি ভালোভাবেই জানেন নেতানিয়াহু।

সূত্র: সিএনএন

এমএস/

  • ট্রাম্প
  • নেতানিয়াহু
এ সম্পর্কিত আরও খবর
৪ সেনা নিহতের পর হিজবুল্লাহকে ‘শক্ত জবাব’ দেওয়ার নির্দেশ নেতানিয়াহুর
৪ সেনা নিহতের পর হিজবুল্লাহকে ‘শক্ত জবাব’ দেওয়ার নির্দেশ নেতানিয়াহুর
মিত্র ইসরায়েলকে কড়া ভাষায় সতর্ক বার্তা দিলো যুক্তরাষ্ট্র
মিত্র ইসরায়েলকে কড়া ভাষায় সতর্ক বার্তা দিলো যুক্তরাষ্ট্র
মধ্যবর্তী নির্বাচন সামনে, ইরান ইস্যুতে অস্বস্তিতে ট্রাম্পের দল
মধ্যবর্তী নির্বাচন সামনে, ইরান ইস্যুতে অস্বস্তিতে ট্রাম্পের দল
ইরান চুক্তিতে প্রভাব খাটাতে চেষ্টা করছেন নেতানিয়াহু, দাবি ইসরায়েলি সূত্রের
ইরান চুক্তিতে প্রভাব খাটাতে চেষ্টা করছেন নেতানিয়াহু, দাবি ইসরায়েলি সূত্রের
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।